26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেফতার

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৫ অক্টোবর) রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাজধানীর নিকেতন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এই সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত

News Desk

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে ভুটানের আগ্রহ

News Desk

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম

News Desk

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল : সিইসি

News Desk

উপকূলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই

brs@admin

ডিএমপির পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল

News Desk
Translate »