28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

গাজার উদ্দেশে যাওয়া শহিদুল আলমের প্রশংসায় তারেক রহমান

গাজাগামী ত্রাণবহর ফ্লোটিলায় অংশ নেওয়ায় বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘গাজাগামী ফ্লোটিলায় শহিদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এদেশের মানুষ কখনও নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না।’

তিনি আরও লিখেছেন, বিএনপি সবসময় শহিদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

দেশের প্রবীণ এই আলোকচিত্রীকে বহনকারী জাহাজটি ইসরাইলি বাহিনী আটকে দেওয়ার কয়েক ঘণ্টা পরই ফেসবুকে এই পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি শহিদুল আলমের প্রতি বিএনপির সমর্থন জানান।

গাজায় তথ্য ও সংবাদ অবরোধ ভাঙার উদ্যোগে প্রথম বাংলাদেশি হিসেবে শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’র মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

কান্নাজড়িত কণ্ঠে ইসরায়েলকে ‘দয়া’ দেখানোর আহ্বান ডব্লিউএইচও প্রধানের

brs@admin

শিক্ষা ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ

brs@admin

বাংলাদেশে আইপিএল-এর সকল খেলার সম্প্রচার বন্ধের নির্দেশ

News Desk

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা শুরু

brs@admin

ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা গ্রেপ্তার

News Desk

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক‎ ‎

News Desk
Translate »