32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

পিরোজপুর জেলা বিএনপির সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। সভা সঞ্চালনা করেন ফোরামের জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা।

এছাড়াও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, এস এম রেজাউল ইসলাম শামীম, খায়রুল বাসার শামিম, রুহিমা আক্তার হাসি ও ছাত্রদল নেতা খাইরুল ইসলাম বাবু।

বক্তারা বলেন, অতীতের তুলনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে হবে। তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করতে আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বক্তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও রাজনৈতিক মামলার সময় আইনজীবীরা যে সাহসিকতা ও মানবিকতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন, তা প্রশংসনীয়। তারা এ জন্য ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় আবেগঘন এক মুহূর্তে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু বলেন, আমরা যখন রাজনৈতিক মিথ্যা মামলায় কারাগারে ছিলাম, তখন পরিবারের সদস্যরাও দেখা করার সুযোগ পাননি। কিন্তু জেলা আইনজীবী ফোরামের নেতারা নিয়মিত খোঁজ নিয়েছেন, আইনি সহায়তা দিয়েছেন এবং আমাদের মুক্তির জন্য নিরলস চেষ্টা করেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

জামায়াতের হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

brs@admin

অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

brs@admin

যুদ্ধবিমান হারানোর পর ‘ভুল থেকে শিক্ষা’ নিয়েছে ভারত: অনিল চৌহান

brs@admin

লিবিয়া থেকে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

News Desk

আর্জেন্টিনার কাছে হারের পর দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল

brs@admin

দেশের বিচার ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : শিল্প উপদেষ্টা

News Desk
Translate »