26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদশিরোনাম

ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ দফা পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। তিনি দুই দিনের সফরে আগামী সোমবার (৬ অক্টোবর) ঢাকায় পৌঁছাবেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পেতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগামী ৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের ম‌ধ্যে চতুর্থ ফ‌রেন অ‌ফিস কনসাল‌টেশন হ‌বে। পাঁচ বছর পর দুই দে‌শের স‌চিবরা বৈঠ‌কে বস‌ছেন। দুই দে‌শের সম্প‌র্কের সাম‌গ্রিক বিষ‌য়ে আলোচনা করা হ‌বে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে অংশ নেওয়ার পাশাপা‌শি তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

এ ছাড়া ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও পৃথক বৈঠ‌কে মি‌লিত হতে পারেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী।
বিআরএসটি/এসএস

Related posts

কোন রাজনৈতিক দলে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি : শফিকুল আলম

brs@admin

ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

News Desk

সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশজুড়ে অভিযান

News Desk

ট্রেনে চড়ে চীন পৌঁছালেন কিম জং উন

News Desk

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের লবিস্ট ফার্ম নিয়োগ

News Desk

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞায় বেলজিয়ামের রানির শিক্ষাজীবন অনিশ্চিত

brs@admin
Translate »