28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদশিরোনাম

আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে।
এছাড়াও ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বার্তা দেবেন।
বিআরএসটি/এসএস

Related posts

বনানীতে সড়ক অবরোধ করেছে সিএনজি-অটোরিকশা চালকরা

News Desk

বিএনপিকে ধন্যবাদ জানালো ডিএমপি

News Desk

দেশের মানুষ আর হাসিনা মার্কা নির্বাচন হতে দেবে না : সেলিম উদ্দিন

News Desk

সৌদি আরবকে হারিয়ে নক আউটের পথে স্পেন

brs@admin

রাস্তায় ফেলে যাওয়া সেই অসুস্থ প্রবাসীর মৃত্যু

News Desk

পুলিশকে জনবান্ধব করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin
Translate »