31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

জুলাই যোদ্ধা কেএম মামুনের সন্ধান দাবিতে মানববন্ধন

রাজধানীর তুরাগ থেকে নিখোঁজ জুলাই-যোদ্ধা ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা কে এম মামুনুর রশিদের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে প্রশাসনকে এই আলটিমেটাম ও উত্তরাসহ পুরো ঢাকা ব্লকেড করার হুঁশিয়ারি দেওয়া হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার এলাকায় এই মানববন্ধনে জুলাই-যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, ওলামা পরিষদের নেতা-কর্মী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতা-কর্মী অংশ নিয়েছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মামুনকে ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বের করতে হবে, না হলে উত্তরাসহ পুরো ঢাকা ব্লক করে দেওয়া হবে।

মানববন্ধনে মামুনের স্ত্রী খাদিজা আক্তার বলেন, ‘আমার স্বামীকে কেন গুম করা হলো? আমি আমার স্বামীকে ফেরত চাই।’এ সময় প্রশাসন ও প্রধান উপদেষ্টার প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

News Desk

হাইকোর্টের রায় অমান্য করে সড়ক ইজারা

News Desk

৪৪তম বিসিএস : কোটাধারীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

brs@admin

সংস্কৃতিকর্মীদের অনেকে স্বৈরাচারের জন্য মায়াকান্না করছেন : সেলিমা রহমান

News Desk

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকা অবরোধের ঘোষণা

brs@admin

সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ এর যাত্রা শুরু : আসিফ মাহমুদ

brs@admin
Translate »