BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

বিআরপিকে নিবন্ধন না দিতে ইসিতে জেআরসির চিঠি

বাংলাদেশ সংস্কারবাদী পার্টিকে (বিআরপি) নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছে জুলাই গবেষণা কেন্দ্র (জেআরসি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনটির মুখপাত্র অপু মেহেদী এ চিঠি জমা দেন। চিঠির সঙ্গে দলটির মহাসচিব মো. তহিদুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান নুজহাত সারওয়াত তমার বিরুদ্ধে ১৩৪ পৃষ্ঠার দালিলিক প্রমাণ সংযুক্ত করা হয়েছে।

জেআরসির অভিযোগ অনুযায়ী, দলটির চেয়ারম্যান সোহেল রানা লন্ডনে অবস্থান করায় সশরীরে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না। মহাসচিব তহিদুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের একাধিক হত্যা মামলার আসামি এবং জাল টাকা ছাপানোর অভিযোগে র‍্যাবের হাতে ধরা পড়েছিলেন। ভাইস চেয়ারম্যান নুজহাত সারওয়াত তমাও হত্যা মামলার আসামি এবং তার বিদেশ ভ্রমণে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। অপর ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানকেও মামলাবাজ চক্রের সদস্য ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, বিআরপি দলের প্রতিষ্ঠার তারিখ নিয়ে তথ্য গোপন করেছে। তাদের প্যাডে ১৯ জুলাই ২০২৪ উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে আত্মপ্রকাশ হয় ওই বছরের ১৫ নভেম্বর, যেখানে দুর্নীতির মামলায় কারাগারে থাকা নাজমুল আহসান কলিমুল্লা প্রধান অতিথি ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে ব্যর্থ সরকার : আখতার

News Desk

ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, সংসদীয় সহযোগিতা নিয়ে আলোচনা

News Desk

কলকাতায় জয়া আহসানের নিয়মিত অভিনয় নিয়ে প্রতিবাদ তৃণমূল নেত্রীর

News Desk

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞায় বেলজিয়ামের রানির শিক্ষাজীবন অনিশ্চিত

brs@admin

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

brs@admin

জেরা কক্ষ ও নির্যাতনের যন্ত্রপাতির অস্তিত্ব খুঁজে পেয়েছে গুম তদন্ত কমিশন

brs@admin