31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

টঙ্গীতে আগুনের ঘটনায় দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ২ ফায়ার ফাইটারের মৃত্যু হলো। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নুরুল হুদার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এই ঘটনায় ইনস্টিটিউটে ভর্তি খন্দকার জান্নাতুল নাইমের অবস্থাও ক্রিটিকাল। এইচডিইউ’তে রয়েছেন তিনি।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর ও স্বজনরা জানান, তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানায়। বাবার নাম আব্দুল মনসুর। ২০০৭ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন নুরুল।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিসের লিডার শামীম আহমেদ।

চিকিৎসকরা জানান, শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় শামীমকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন।

গত ২২ সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর শুনে আগুন নেভাতে যায় টঙ্গী ফায়ার স্টেশনের ৭টি ইউনিট। অগ্নিনির্বাপণের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ হলে পুড়ে যান ৪ ফায়ার ফাইটার ও স্থানীয় কয়েকজন দোকানদার। ওইদিনই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

তিস্তার পানি বিপদসীমার ওপরে

News Desk

ডাকসু নির্বাচন: আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন

News Desk

মোদির আমলে ফুলেফেঁপে উঠেছে ভারতের গো-মাংস শিল্প, রেকর্ড পরিমাণে রপ্তানি

News Desk

সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে : পরিকল্পনা উপদেষ্টা

News Desk

সৌম্যকে স্পষ্ট প্রধান নির্বাচকের কড়া বার্তা

brs@admin

শাকিবের সিনেমায় তৌকীর খলনায়ক

News Desk
Translate »