35.2 C
Bangladesh
সোমবার, জুন ১, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাই নাই: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাই নাই। অতএব কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
আখতার বলেন, এই ঘটনার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগত এবং প্রকৃতিগতভাবে একটা সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে, তারা বাংলাদেশপন্থি, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি আছে-তাদের ওপর হামলা পড়বে, এটাতে আমরা আর অবাক হই না।
এই ঘটনা নিয়ে তিনি আরও বলেন, নিউইয়র্কে বিমানবন্দরে নামার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুংকার দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। তারা এনসিপির তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এটাই আওয়ামী লীগের প্রকৃত চরিত্র।
অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া শুরু করার কথা ছিল সেটি খুব সামান্যই অগ্রসর হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘এই সুযোগে আওয়ামী লীগের সন্ত্রাসীরে বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে এসেছে। এখনও তারা সন্ত্রাসের ছক কষছে। দেশে-বিদেশে আওয়ামী লীগ ও তাদের দোসররা সন্ত্রাসের যে ছক কষছে তাদের অতিদ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।’
বিআরএসটি/এসএস

Related posts

যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালাবে ইসি

News Desk

ধানের শীষ প্রতীকের আলাদা ব্যালট ছাপানো হবে : চান্দিনা যুবদল আহবায়ক

News Desk

গাজীপুরে প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় ৩জন গ্রেফতার

brs@admin

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ ৩ জন গ্রেপ্তার

News Desk

সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান অর্থ উপদেষ্টার

News Desk

মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ

News Desk
Translate »