28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট মো. সালাউদ্দিন আহমেদ আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।

মরহুমের পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর জানিয়ে বলেছেন, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। স্কয়ার হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। এখানেই তিনি আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর নামাজে জানাজা জোহরের নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অ্যাডভোকেট সালাউদ্দিন ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে অর্থনীতিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৮৪ সালে কলম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন।

তিনি ১৩ জুলাই, ২০০৮ থেকে ১২ জানুয়ারী, ২০০৯ পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

News Desk

ডেঙ্গুতে শিশুসহ দুইজনের প্রাণহানি

News Desk

১০ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট চলছে

brs@admin

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

News Desk

রূপসা নদীতে পড়ে স্কুল ছাত্র নিখোঁজ

News Desk

জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk
Translate »