32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনাম

চাকসু : মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয়ে শেষ দিনের কার্যক্রম চলবে।
বুধবার সন্ধ্যায় চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনে চাকসুর বিভিন্ন পদে মোট ৫২৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ শেষ হয়ে যায়। এরপর শিক্ষার্থীদের সময়সীমা বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ বাড়ায় নির্বাচন কমিশন।
হল ও হোস্টেল সংসদের মনোনয়নের বিষয়ে তিনি জানান, ১৪টি হল ও একটি হোস্টেলের বিভিন্ন পদে মোট ৬৩৪ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে এ এফ রহমান হলে ৪২ জন, আলাওল হলে ৪১ জন, অতীশ দীপঙ্কর হলে ৫৩ জন, শাহ আমানত হলে ৫০ জন, শহীদ আবদুর রব হলে ৩৮ জন, শহীদ ফারহাদ হোসেন হলে ৬১ জন। 
এছাড়া শাহজালাল হলে ৪৫ জন, সোহরাওয়ার্দী হলে ৮৩ জন, মাস্টারদা সূর্য সেন হলে (ছাত্র-ছাত্রী) ৪১ জন, বিজয় ২৪ হলে ৪০ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩৭ জন, নবাব ফয়জুন্নেসা হলে ১৫ জন, প্রীতিলতা হলে ৩৭ জন, শামসুন্নাহার হলে ২৫ জন এবং শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২৬ জন মনোনয়নপত্র নিয়েছেন।
মনোনয়নপত্র জমা দানের বিষয়ে ড. সিদ্দিকী জানান, ১৪টি হল ও একটি হোস্টেলের বিভিন্ন পদে মোট ২৪৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে এ এফ রহমান হলে ১৩ জন, আলাওল হলে ৪ জন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ২১ জন, শাহ আমানত হলে ২৭ জন, শহীদ আবদুর রব হলে ২৩ জন, শহীদ ফারহাদ হোসেন হলে ৬ জন, শাহজালাল হলে ২৬ জন, সোহরাওয়ার্দী হলে ১৫ জন। 
এছাড়া মাস্টারদা সূর্য সেন হলে (ছাত্র-ছাত্রী) ১৫ জন, বিজয় চব্বিশ হলে ১৭ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ২৪ জন, নবাব ফয়জুন্নেসা হলে ১৫ জন, প্রীতিলতা হলে ২৫ জন, শামসুন্নাহার হলে ৯ জন এবং শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চাকসুর তফশিল অনুযায়ী, বুধবার মনোনয়নপত্র জমা দানের শেষ সময় থাকলেও আজ বিকেল ৫টা পর্যন্ত জমা দানের সময়সীমা বাড়ানো হয়েছে। মনোনয়নপত্র জমার পর এগুলো যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আগামী ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বিআরএসটি/এসএস

Related posts

অবশেষে মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা

brs@admin

খুলনায় ওসিসহ ১০ পুলিশের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

brs@admin

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

News Desk

নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

brs@admin

নুরের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা

News Desk

ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দিবে ইইউ’র

News Desk
Translate »