28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

১ রুপিতে ১,০৫০ একর জমি ইজারা ‘মোদির বন্ধুকে’ : কংগ্রেস

‘বন্ধু’ গৌতম আদানিকে ১,০৫০ একর জমি ও ১০ লাখ গাছ বছরে মাত্র ১ রুপি ভাড়ায় ৩৩ বছরের জন্য ইজারা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমন অভিযোগ করেছে কংগ্রেস।

দলটির নেতা পবন খেরা বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বন্ধুকে এত কিছু দিচ্ছেন।’ তিনি আরও অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী বিহারে গেলে কিছু কৃষক ও গ্রামীণ বাসিন্দাদের হাউস আরেস্টে রাখার ব্যবস্থা করা হচ্ছে যাতে তারা প্রতিবাদ করতে না পারে।

খেরা উল্লেখ করেন, এর আগে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেও একই ধরনের বিদ্যুৎ প্রকল্প আদানিকে দেয়া হয়েছিল। তিনি বলেন, ‘এটি একটি ২,৪০০ মেগাওয়াট প্রকল্প, যার মূল্য ২১,৪০০ কোটি ভারতীয় রুপি, যা বাজেটে ঘোষণা করা হয়েছিল। পরে এটিকে এক বেসরকারি কোম্পানিকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।’

তিনি অভিযোগ করেন, বিনা পয়সায় পাওয়া জমিতে তাপবিদ্যুৎকেন্দ্র তৈরি করে আদানি গোষ্ঠী বিহারের মানুষের কাছে বিদ্যুৎ বেচবে ইউনিটপ্রতি ৬ টাকা ৭৫ পয়সায়। এটা হলো বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকারের ‘ডাবল লুট’।
বিআরএসটি/এসএস

Related posts

৩ অক্টোবর স্বর্ণের দাম: কোন ক্যারেটে কত

News Desk

প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না : ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

News Desk

যখনই কোনো ঘটনা ঘটছে তখনই দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে : উপ-প্রেস সচিব

News Desk

প্রধান বিচারপতির বাসভবনসহ কয়েকটি স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

News Desk

ভোজ্যতেলের দাম বাড়ায়নি সরকার : বাণিজ্য উপদেষ্টা

News Desk

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

News Desk
Translate »