29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

পুতিনকে ‘বন্ধু’ ডেকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বার্তা মোদির

ইউক্রেনের যুদ্ধ মানবতার স্বার্থে দ্রুত শেষ হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ বন্ধে যেকোনো শান্তি উদ্যোগে ভারত সমর্থন দেবে বলেও জানিয়েছেন তিনি।

বৈঠকে পুতিনকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেন মোদি। একই সঙ্গে ভারত ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা অর্থনৈতিক সম্পর্কের প্রশংসা করেন তিনি।

সোমবার (৩১ আগষ্ট, ২০২৬) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতে মোদি এসব কথা বলেন। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠক করেন।

মোদি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মোদি আরো বলেন, ইউক্রেন যুদ্ধ যত দিন চলবে, মানবতা ততই পিছিয়ে যাবে। অন্যদিকে শান্তির দিকে প্রতিটি পদক্ষেপ মানুষের মধ্যে শান্তির আশা তৈরি করবে। তাই দীর্ঘস্থায়ী যুদ্ধের পরিবর্তে যুদ্ধ বন্ধ এবং সংঘাতের অবসানের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ‘ভারত ইউক্রেন যুদ্ধ বন্ধে সব ধরনের শান্তি উদ্যোগকে সমর্থন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।’

ভারত ও চীন রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ভারত ও চীনসহ বিভিন্ন দেশে রুশ তেল বিক্রি রাশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মোদির বক্তব্যের জবাবে পুতিন বলেন, ‘ধন্যবাদ, প্রধানমন্ত্রী।

আমরা এই পথেই এগিয়ে যাচ্ছি।’ রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পুতিন ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মোদিকে অবহিত করেন। তবে রাশিয়া বারবার বলেছে, তারা নিজেদের শর্তে যুদ্ধ শেষ করতে প্রস্তুত। ইউক্রেন অবশ্য রাশিয়ার এসব শর্তকে মেনে নেওয়ার অযোগ্য এবং আত্মসমর্পণের দাবি হিসেবে প্রত্যাখ্যান করেছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ

News Desk

জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সেল গঠন

brs@admin

যৌথ অভিযানে সীমান্তের শাহীন ডাকাতসহ ৩জন গ্রেফতার

brs@admin

কলকাতায় জয়া আহসানের নিয়মিত অভিনয় নিয়ে প্রতিবাদ তৃণমূল নেত্রীর

News Desk

আমাদের সন্তানদের বিষয়ে তথ্য গোপন করার ইচ্ছা নেই : আইএসপিআর

News Desk

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না : প্রেসসচিব

brs@admin
Translate »