26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বৈঠক করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আরও উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 
বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর নিজের দেশে এবং তাদের দেশের বাইরেও সেবা প্রদানের ক্ষেত্রে অনুকরণীয় দেশ। তাদের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। 
উভয় দেশের সুযোগ সুবিধা নিশ্চিত করতে বাণিজ্য এবং বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি। 
সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো বলেন, বাণিজ্য সক্ষমতা বাড়াতে তারা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত সুবিধা ও এর সঙ্গে নিয়োজিতদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করবে সিঙ্গাপুর।

বিআরএসটি/এসএস

Related posts

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খন্দকার মোশাররফ

News Desk

দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

brs@admin

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা

News Desk

গণভোটের দাবি জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল : সালাহউদ্দিন

News Desk

হাসপাতালে মির্জা ফখরুল

News Desk

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

News Desk
Translate »