BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র

ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, রাষ্ট্রব্যবস্থাকে গণতন্ত্রের পথে না রাখা গেলে সাম্প্রদায়িকতা ফ্যাসিবাদের চেয়ে দিগুণ হবে। ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাইলে জনগণের জন্য রাজনীতি করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। ধর্মে যেটা পাপ, আধুনিক রাষ্ট্রের আইনে সেটা অন্যায়। ধর্মের সঙ্গে রাষ্ট্রব্যবস্থার সাংঘর্ষিক নয়। কিন্তু অপব্যাখ্যা রয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকার সংস্কার করতে করতে এখন কুসংস্কারের পথে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

জামায়াত আমিরের সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপান

brs@admin

রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

News Desk

মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

News Desk

হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

brs@admin

দুপুর ১টার মধ্যে চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

brs@admin