32.4 C
Bangladesh
Thursday, July 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ২৭৯ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ (৬০) ও একজন নারী (৮০)।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৪ জন, ঢাকা বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।
এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৮১ জন পুরুষ ও ৬৬ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

মারা গেছেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম

brs@admin

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

brs@admin

ঢাকায় ফ্রান্সের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু

News Desk

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

brs@admin

২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

News Desk

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঢাকায় আসছেন তুর্কি সচিব

brs@admin
Translate »