29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলটি। শনিবার (৬ সেপ্টেম্বর) এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে ববি হাজ্জাজ জানান, শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গুলশান ১-এ ১০ নম্বর সড়কের ১৪ নম্বর নিজ বাসভবনের সামনে এ হত্যাচেষ্টা চালানো হয়। পরে ব্যক্তিগত দেহরক্ষী সন্দেহভাজন একজনকে পুলিশের হাতে তুলে দেন।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর সহ-সভাপতি মোস্তফা আল নাফিসের কর্মী মো. নূর।

তিনি জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং এনডিএম নেতাদের ওপর হামলা চেষ্টা শেখ হাসিনার নির্দেশেই হচ্ছে। জুলাই সম্মুখ সারির যোদ্ধাদের ওপর এ ধরনের হামলা উদ্দেশ্যপ্রণোদিত।

এসময় দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত হাসিনার দোসরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

মার্কিন হামলার ‘আনুপাতিক জবাব’ দেওয়ার অঙ্গীকার ইরানের শীর্ষ জেনারেলের

brs@admin

যশোর-৫ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনে সমর্থকদের বিক্ষোভ

News Desk

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

News Desk

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের রায় রোববার

brs@admin

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতার সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

News Desk

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে প্রস্তুতি, ভেন্যু পরিদর্শনে প্রতিমন্ত্রী

News Desk
Translate »