26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৩৬৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ (৫২) ও একজন নারী (৪২)।

প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭৬ জন, ঢাকা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩৮ জন ও ময়মনসিংহ বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭২ জন পুরুষ ও ৬০ জন নারী। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

জীবনের সবচেয়ে কঠিন গল্প শোনালেন রাশমিকা

brs@admin

যাত্রী নিয়ে মেঘনায় স্পিডবোট ডুবি

brs@admin

হিংসা মানুষকে মনুষত্বহীন করে

brs@admin

ইসরায়েলি সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানে হ্যাকারদের সাইবার হামলা

brs@admin

‘আমি আর পারছি না’, লাইভে এসে বললেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

News Desk

চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে একমত ঢাকা-দিল্লি

brs@admin
Translate »