31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদসারাদেশ

উপদেষ্টা পরিষদের বৈঠক: তিন নীতিমালার খসড়া অনুমোদন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪১তম বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুমোদিত নীতিমালাগুলো হলো: বিদ্যুৎ বিভাগের ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎকেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’ এবং আইন ও বিচার বিভাগের ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’।

বৈঠকে জানানো হয়, এসব নীতিমালার খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বিআরএসটি/এসএস

Related posts

ফারুকীর জন্য দোয়া চাইলেন তিশা

News Desk

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

News Desk

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল

News Desk

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮জন নিহত

News Desk

চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

News Desk

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

brs@admin
Translate »