BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ভারতের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ভালো থাকলেও তা বহু বছর ধরে একতরফা ছিল। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের ওপর ভারত বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপ করায় দুই দেশের ব্যবসা-বাণিজ্য কঠিন হয়ে পড়েছিল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভারতের ওপর শুল্ক কমানোর কোনো পরিকল্পনা নেই। তবে তিনি যোগ করেন,’ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু বহু বছর ধরে এই সম্পর্ক একতরফা ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলেছে।’

ট্রাম্প অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের ওপর ভারত ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাত, ফলে মার্কিন পণ্য ভারতে রফতানি করা কঠিন ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রফতানি সহজেই চলত, কারণ তখন মার্কিন প্রশাসন শুল্ক আরোপ করত না।

উদাহরণ হিসেবে তিনি হার্লে ডেভিডসন মোটরসাইকেলের কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, ‘ভারতে মোটরসাইকেলের ওপর ২০০ শতাংশ শুল্ক থাকায় হার্লে ডেভিডসন সেখানে পণ্য বিক্রি করতে পারছিল না। পরে কোম্পানিটি ভারতে নিজস্ব কারখানা স্থাপন করে, ফলে তারা আর আগের মতো শুল্কের মুখে পড়ছে না।’
বিআরএসটি/এসএস

Related posts

জাপানের প্রধানমন্ত্রীকে কী উপহার দিলেন মোদি?

News Desk

যুদ্ধবিরতি না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য: স্টারমার

News Desk

ভারত-পাকিস্তান উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান

brs@admin

জামায়াত আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

বিশ্ব রেকর্ড গড়ার পর আরেক কীর্তির দিকে ছুটছেন সাকিব

News Desk

রাজধানীর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা ঘিরে আবারও সংঘর্ষ

News Desk