28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

হাসিনা ও কামালের নির্দেশে গণহত্যা চালানো হয়: মামুন

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয় বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী।

তিনি বলেন, ‘গত বছরের ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাকে ফোন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।’

সাবেক এ আইজিপি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়।

এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসকসহ ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। এ মাসেই এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন।
বিআরএসটি/এসএস

Related posts

নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে চান ট্রাম্প

brs@admin

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

News Desk

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

News Desk

হাতজোড় করে ক্ষমা চাইলেন রাকিব হোসেন

brs@admin

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা, বাহরাইন-কুয়েত-জর্ডানে লক্ষ্যবস্তুতে আঘাত

News Desk

ভারতের সরকারি ওয়েবসাইটে ঝুলছে ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ ব্যানার

News Desk
Translate »