BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

রাজধানীতে পুলিশকে কোপানোর ঘটনায় ১০২ জন আটক

রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল আমিনকে কুপিয়ে আহতের ঘটনায় অন্তত ১০২ জনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, আদাবরে হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল আমিনকে কুপিয়ে আহতের ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ঘটনায় জড়িত কয়েকজন রয়েছেন। যাচাই-বাছাই চলছে। আদাবরের বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে সোমবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে আদাবর থানার টহল পুলিশ সুনিবিড় হাউজিং এলাকায় যায়। সেখানে কিশোর গ্যাং সদস্যদের দুই পক্ষের মধ্যে সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে আহত হন পুলিশ সদস্য আল আমিন।
তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তাকেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল আমিন আদাবর থানার গাড়িচালক। তিনি একটি পিকআপে করে পুলিশ সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সোমবার রাতে ৯৯৯- এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে একটি গাড়ি নিয়ে পুলিশ আদাবর এলাকায় যায়। চালক আল আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় একটি পক্ষের লোকজন তাকে কুপিয়ে চলে যায়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীরা কারা বা কোন গ্রুপের তা জানার চেষ্টা করছি।
বিআরএসটি/এসএস

Related posts

যাদের কোরবানি কবুল হয় না

brs@admin

শুল্কের পর এবার ভিসা-গ্রিন কার্ডে কড়াকড়ি, নতুন চাপে ভারত

News Desk

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

News Desk

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সমর্থন অব্যাহত থাকবে : নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত

brs@admin

আবারও বচ্চনের বাড়িতে হামলার হুমকি ‐ উচ্চ সতর্কতায় মুম্বাই

rahman himel

বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

News Desk