28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পটুয়াখালীতে ৩ কে‌জি গাজাসহ দুই নারী গ্রেফতার

পটুয়াখালী‌তে ৩‌ কে‌জি গাজাসহ চি‌হ্নিত মাদক ব্যবসায়ী তা‌নিয়া বেগম ও তানজিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে দুমকী উপ‌জেলার মহাসড়ক থে‌কে তাদেরকে গ্রেফতার করা হয় ব‌লে নি‌শ্চিত ক‌রেন পটুয়াখালীর ডি‌বি ওসি মো. জ‌সিম উদ্দিন।

গ্রেফতারকৃত তানিয়া দুমকী উপ‌জেলার মুরা‌দিয়া এলাকার মো. শাহজাহান হাওলাদারের মে‌য়ে। আর তানজিলা একই এলাকার মো. রফিক হাওলাদারের মে‌য়ে। এর আ‌গে, গতকাল রা‌তে পটুয়াখালীর চিহ্নিত মাদক সম্রাট শাহ আলমকে ৩‌ কে‌জি গাজাসহ গ্রেফতার ক‌রে ডি‌বি পু‌লিশ।

ওসি মো. জসিম উদ্দিন জানান, ঢাকা থে‌কে লঞ্চযোগে পটুয়াখালীর বগা লঞ্চঘাট নে‌মে দুমকীর দি‌কে আস‌ছিল ওই দুই নারী ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে আ‌গে থেকেই তাদেরকে ফলো করা হচ্ছিল। এক পর্যা‌য়ে দুমকী উপ‌জেলার ব্র্যাক অফিসের সাম‌নে আস‌লে তা‌দের সা‌থে থাকা ব্যাগ তল্লাশি ক‌রে ৩‌ কে‌জি গাজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত ২৯৭ সদস্যের গেজেট প্রকাশ

News Desk

সুন্দরবনে অস্ত্রসহ ‘মেজ জাহাঙ্গীর’ আটক

Durjoy Das

মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের সহায়তা দেওয়ার প্রস্তাব ভারতের

News Desk

দেশের অডিটরদের নিরীক্ষা প্রতিবেদনের বেশির ভাগই মানসম্পন্ন নয় : অর্থ উপদেষ্টা

brs@admin

রাঙ্গামাটিতে ইউপিডিএফের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

brs@admin

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

News Desk
Translate »