26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

আইসিইউ থেকে নুরকে কেবিনে স্থানান্তর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রি. জে. মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে আহত হন।

গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

পেট্রোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

News Desk

ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বাড়তে পারে বিস্তৃতি

brs@admin

৫ আগস্টের মধ্যেই ঘোষিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র: মাহফুজ আলম

News Desk

লন্ডনে যৌথ প্রেস ব্রিফিং প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করেছে: জামায়াত

brs@admin

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন বিদেশি বিনিয়োগকারীরা

brs@admin

আ.লীগের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

News Desk
Translate »