BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের চলমান পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা আমন্ত্রণে রোববার বিকাল ৪টা ১২ মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে জামায়াতের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিনিধিদলে রয়েছেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জামায়াতের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ৭টা ৩০ মিনিটে বিএনপির সঙ্গেও এসব বিষয়ে আলোচনা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

News Desk

পদ্মাসেতুতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

brs@admin

বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

rahman himel

নেপালে ‘জেন-জি’ আন্দোলনে পলাতক বন্দিরা ফিরে না এলে বিশেষ অভিযান

News Desk

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৮জন গ্রেপ্তার

News Desk

সবাইকে পেছনে ফেলে দর্শক ভোটে শীর্ষে সামিরা খান মাহি

rahman himel