28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মেক্সিকোর সিনেটে অধিবেশন শেষে মারামারি

মেক্সিকোর আইনসভার উচ্চকক্ষ সিনেটে বুধবার সহিংসতা ছড়িয়ে পড়ে। দিনের অধিবেশনের শেষ দিকে বিরোধীদলীয় এক নেতা ও সিনেট সভাপতির মধ্যে কিলঘুষি, ধাক্কাধাক্কি ও চিৎকার–চেঁচামেচি হয়।

দিনের অধিবেশনে সমাপনী উপলক্ষে জাতীয় সংগীত গাইছিলেন আইনপ্রণেতারা। এ সময় বিরোধী দল ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির (পিআরআই) প্রধান আলেহান্দ্রো আলিতো মোরেনো ক্ষমতাসীন মোরেনা পার্টির সিনেট সভাপতি জেরার্দো ফার্নান্দেজ নোরোনার দিকে তেড়ে আসেন।

নোরোনা পরে সংবাদ সম্মেলনে বলেন, মেক্সিকোতে বিদেশি সেনাদের উপস্থিতি নিয়ে ‘কঠিন বিতর্কের’ পর এ সংঘাত শুরু হয়।

এক ভিডিওতে দেখা যায়, মোরেনো নোরোনার কাছে গিয়ে বারবার বলছেন, ‘আমি অনুরোধ করছি, আমাকে কথা বলতে দিন।’  এরপর তিনি নোরোনার হাত ধরে ফেলেন। নোরোনা তখন বলেন, ‘আমাকে ছোঁবেন না।’

এরপর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। মোরেনো এক আলোকচিত্রীকেও ফেলে দেন। নোরোনা যখন পেছনে সরে যাচ্ছিলেন, তখন আরেক আইনপ্রণেতা ছুটে এসে তাঁকে আঘাত করার চেষ্টা করেন।

নোরোনা বলেন, ‘মোরেনো আমাকে টানতে থাকে, ধাক্কা দেয়, আঘাত করে এবং বলে, আমি তোকে মেরে ফেলব, ধ্বংস করে দেব।

তিনি আরও বলেন, শুক্রবার তিনি একটি জরুরি অধিবেশন ডাকবেন এবং মোরেনোসহ পিআরআইয়ের আরও তিন আইনপ্রণেতাকে বহিষ্কারের প্রস্তাব তুলবেন।

অন্যদিকে মোরেনো অভিযোগ করেছেন, নোরোনাই প্রথমে মারমুখী হয়েছিলেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরীয় সেনাদের ‘বীর’ আখ্যা দিলেন কিম

News Desk

শাজাহান হেসে হেসে বললেন ‘বাইরের থেকে ভেতরেই ভালো আছি’

brs@admin

শুক্রবার পর্যন্ত দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি

brs@admin

মাদ্রাসাগুলোতে প্রযুক্তি শিক্ষার জন্য কাতারের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

brs@admin

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান

News Desk

পানিহাট্টা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করলো বিএসএফ

News Desk
Translate »