28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

আমরা হাসিনার কাছে মাথানত করিনি: এ্যানি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে বারবার জেলে গিয়েছি। হামলা-মামলা-নির্যাতন, বাড়িতেও হামলা হয়েছে। আমরা যত প্রতিবাদী হয়েছি ততবার গ্রেফতার হয়েছি। গ্রেফতারকে আমরা কখনো ভয় পাইনি। আমরা কখনো হাসিনার কাছে মাথানত করিনি।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ১২ বছর পর লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে এ আয়োজন করা হয়৷

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘১৭ বছর আন্দোলন সংগ্রামের কারণে জেলা বিএনপিকে সাজাতে পারিনি। আমি জেলার দায়িত্ব নেওয়ার পর তখন আন্দোলন সংগ্রামের পিক টাইম, হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলন। আমার পুরো জেলায়, বিশেষ করে চন্দ্রগঞ্জে ইউনিটে অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছে এ পৌরসভা। রক্তে রঞ্জিত করে দিয়েছে তারপরও এলাকার মানুষ আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি।’

তিনি আরও বলেন, ‘বহু এসপি-ডিসির রক্তচক্ষু দেখেছি। গডফাদার তাহের বাহিনীর রক্তচক্ষু আমাদের কাছে সাধারণ ছিল। কিন্তু সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ পৌরসভায় মাথা উঁচু করে আমরা নেতৃত্ব দিয়েছি।
বিআরএসটি/এসএস

Related posts

হাঁস চুরির সাজা নামাজ!

News Desk

সরকারকে কঠোর হওয়ার পরামর্শ জামায়াতের

News Desk

আজ আপিল শুনানির শেষ দিন, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত দেবে ইসি

News Desk

পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

brs@admin

দু-এক বছরের মধ্যে দেশে ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে : বিডা চেয়ারম্যান

brs@admin

সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

brs@admin
Translate »