31.5 C
Bangladesh
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মেক্সিকোতে মাংসখেকো ‘স্ক্রুওয়ার্ম’ সংক্রমণ ৫৩ শতাংশ বৃদ্ধি

মেক্সিকোতে প্রাণীদের মধ্যে মাংস-খেকো স্ক্রুওয়ার্ম পরজীবীর সংক্রমণ গত এক মাসে ৫৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। বিশেষজ্ঞরা উদ্বেগ নিয়ে জানিয়েছে, এই পরজীবী এখন উত্তরদিকে ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে।

সরকারি তথ্যমতে, ১৭ আগস্ট পর্যন্ত মোট ৫ হাজার ০৮৬টি স্ক্রুওয়ার্ম সংক্রমণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৪৯টি এখনো সক্রিয়। রয়টার্স জানিয়েছে, এই তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

স্ক্রুওয়ার্ম একটি পরজীবী মাছি। এরা উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীদের দেহে ডিম পাড়ে। ডিম থেকে ফুটে বের হওয়া লার্ভা (পোকা) মাংসে গর্ত করে ঢুকে পড়ে এবং আক্রান্ত প্রাণীকে ধীরে ধীরে মেরে ফেলে। এই সংক্রমণ চিকিৎসা করা কঠিন এবং ভবিষ্যতের সংক্রমণ রোধ করাও জটিল।

স্ক্রুওয়ার্ম মূলত গরুতে সংক্রমিত হলেও ঘোড়া, ভেড়া ও কুকুরের মধ্যেও এর উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া ডজনখানেক মানুষের মধ্যেও সংক্রমণের ঘটনা ঘটেছে।

মেক্সিকান সংবাদমাধ্যম জানিয়েছে, গত এক বছরে দেশটিতে ৪১টি মানব সংক্রমণ নিশ্চিত হয়েছে, প্রধানত চিয়াপাস রাজ্যে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রথম মানব সংক্রমণ ধরা পড়ে আগস্টের ৪ তারিখ। মেরিল্যান্ডে এক রোগীর দেহে-এর উপস্থিতি পাওয়া যায়। তিনি এল সালভাদর ভ্রমণ করেছিলেন। উল্লেখ্য, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে দশক আগেই স্ক্রুওয়ার্ম নির্মূল করেছিল। তবে ২০২৩ সাল থেকে মধ্য আমেরিকা থেকে আবার এ পরজীবী উত্তর দিকে ছড়াতে শুরু করে।

মেক্সিকোর জাতীয় কৃষি পরিষদের তথ্য অনুযায়ী, স্ক্রুওয়ার্ম সংক্রমণের কারণে গবাদি পশু রপ্তানিতে প্রতিবছর ১.৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ সতর্ক করে বলেছে, যদি এটি নিয়ন্ত্রণে আনা না যায়, তবে গবাদি পশু খাত ও সংশ্লিষ্ট শিল্পে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত ঝুঁকি তৈরি হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র চিয়াপাস ও টেক্সাসে ‘স্টেরাইল মাছি’ উৎপাদনকারী কারখানা নির্মাণ করছে। এই কারখানাগুলোতে পুরুষ মাছিকে জীবাণুমুক্ত করে ছেড়ে দেওয়া হবে, যাতে তারা বনে প্রাকৃতিকভাবে জন্মানো স্ত্রী মাছিদের সঙ্গে প্রজনন করতে না পারে। এর ফলে ধীরে ধীরে মাছির প্রজনন ক্ষমতা হ্রাস পাবে।

এই কৌশলেই ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রে স্ক্রুওয়ার্ম নির্মূল করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও পানামার সম্মিলিতভাবে প্রতি সপ্তাহে ৫০ কোটি জীবাণুমুক্ত মাছি উৎপাদন করতে হবে, যাতে স্ক্রুওয়ার্মকে দক্ষিণ আমেরিকার সীমারেখায় ফিরিয়ে নেওয়া যায়। সেখানে এটি স্থানীয়ভাবে বিদ্যমান।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জরুরি পশু চিকিৎসার ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে এমন ওষুধ যেগুলো হয়তো অন্য রোগে ব্যবহৃত হয় বা অন্য দেশে অনুমোদিত, তবে স্ক্রুওয়ার্মের জন্য আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয় না।

সূত্র : আলজাজিরা।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

থাই প্রধানমন্ত্রীর পদ থেকে সিনওয়াত্রাকে অপসারণ করলো আদালত

News Desk

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

News Desk

কান্নাজড়িত কণ্ঠে ইসরায়েলকে ‘দয়া’ দেখানোর আহ্বান ডব্লিউএইচও প্রধানের

brs@admin

আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

News Desk

কারা অধিদপ্তরের এআইজির মৃত্যু

News Desk

ভুল স্বীকার করেছেন হান্নান মাসউদ, নোটিশ প্রত্যাহার

brs@admin
Translate »