BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

বংশালে ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজধানীর বংশাল থানা এলাকা হতে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. ইউনুস আহাম্মেদ (৬৮)। সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম।

বংশাল থানা সূত্রে জানা যায়, সোমবার বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নয়াবাজার ও আরমানিটোলা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। আরমানিটোলা বটতলার পাশে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. ইউনুস আহাম্মেদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউনুসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
বিআরএসটি/এসএস

Related posts

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭জন আটক

brs@admin

রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

News Desk

কানাডার চলচ্চিত্র উৎসবে নুহাশের ‘২ষ’

News Desk

ক্ষমতা বদলালেও জনজীবনে বদল আসেনি ‐ গণসংহতি আন্দোলন

rahman himel

আশুলিয়ায় সড়কে শ্রমিক বিক্ষোভ ‐ ছত্রভঙ্গ টিয়ারশেলে

rahman himel

হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান

News Desk