26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে‌ মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বছরের পর বছর বিরোধীদল দমন করা হয়েছে। তবে ৫ আগস্টের পর এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা ব্যক্তিকে ইনডেমনিটি দিচ্ছি। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চাই।

এ সময় নির্বাচন নিয়ে দলের অবস্থান জানিয়ে তিনি বলেন, এনসিপিকে এভাবে ফ্রেম করা হয়, যে আমরা নির্বাচন বিমুখ। তবে নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, নির্বাচন আগামীকালও হতে পারে। তবে আমাদের ফোকাস হচ্ছে সংস্কার বাস্তবায়নের এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে। সদিচ্ছা থাকলে ও রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব।

এ সময় গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ।
বিআরএসটি/এসএস

Related posts

শিগগির ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্তির আদেশ : সচিব

News Desk

বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া

brs@admin

গণতন্ত্রবিরোধী শক্তির এ দেশে জায়গা নেই: রিজভী

News Desk

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

News Desk

নির্বাচন বিলম্বের অর্থ সবাইকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া : দুদু

News Desk

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk
Translate »