BRS TIMES
রাশিয়ার যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যু ‐ সংসদে উদ্বেগ
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

রাশিয়ার যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যু ‐ সংসদে উদ্বেগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৫৪ জন বাংলাদেশি। বিদেশের কোনো যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের টোপ হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না বলে সোমবার জাতীয় সংসদে দাবি তুলেছেন সরকারদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার।

সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার। অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বাংলাদেশির মৃত্যু ঠেকাতে সংসদে দাবি

রেহানা আক্তার বলেন, বাংলাদেশের কোনো নাগরিক যেন বিদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হন, তা নিশ্চিত করা সরকারের প্রশাসনিক ও নৈতিক দায়িত্ব। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি প্রবাসীকল্যাণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, নিশ্চিত চাকরির মিথ্যা প্রলোভন আর উন্নত জীবনের আশায় চড়া সুদে ঋণ নিয়ে ও ভিটেমাটি বিক্রি করে একদল বাংলাদেশি রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুত চাকরির পরিবর্তে তাঁদের তুলে দেওয়া হয় রাশিয়ার সেনাবাহিনীর হাতে।

প্রশিক্ষণ শেষে তাঁদের নামানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। রেহানা আক্তার জানান, গত তিন বছরে যুদ্ধে ৫৪ জনের মৃত্যু হয়েছে। অনেকে পঙ্গুত্ববরণ করেছেন।

সংবাদমাধ্যমের তথ্য উল্লেখ করে তিনি বলেন, মানব পাচারকারীরা এখন শুধু দালাল সেজেই নয়, এআই ডিপফেক, সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিপ্টোকারেন্সির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও মানুষকে ফাঁদে ফেলছে।

এই পরিস্থিতি মোকাবিলায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে প্রযুক্তিগত ও কূটনৈতিক সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Related posts

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে উভয় সংকটে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

brs@admin

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করলো সরকার

News Desk

এইচএসসি পরীক্ষার জন্য ১৫ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ : শিক্ষা মন্ত্রণালয়

brs@admin

পিরোজপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

News Desk

একটা গোষ্ঠী বিদেশে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে : মির্জা আব্বাস

brs@admin

ঢাকা সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

News Desk