26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শ্যামলী (৩০) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেন বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন, শ্যামলীকে রেলস্টেশনে নিয়ে আসেন। তারপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আমরা ঘটনাস্থল থেকে ‍সুজনকে আটক করেছি।

জানা গেছে, নিহত শ্যামলীর বাড়ি নাটোর জেলায় আর সুজনের বাড়ি পাবনায়। তিনি আজিমপুর এলাকায় বসবাস করতেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আবু হানিফ গণমাধ্যমকে জানান, গতকাল রাত ১১টার দিকে তারা খবর পান যে, রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এক নারীকে কুপিয়ে আহত করেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন স্পেনের রাজা ও রানি

News Desk

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, সেরা দশের তালিকায় নেই বিল গেটসের নাম

brs@admin

নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ হতে হবে: সিইসি

News Desk

আমাকে আয়নাঘরে রাখা হয়েছিল : নাহিদ ইসলাম

News Desk

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

News Desk

হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল : ইরান

brs@admin
Translate »