28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ড, ৬০ জনের মৃত্যু

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরো অনেকে। খবর আল জাজিরার।

ওয়াসজিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি রাষ্ট্রূীয় সংবাদ সংস্থা আইএনএকে জানিয়েছেন, বুধবার রাতে একটি শপিং সেন্টার এবং এতে থাকা একটি রেস্তোরাঁয় মর্মান্তিক অগ্নিকাণ্ড হয়। এতে নিহতের সংখ্যা প্রায় ৬০ জনে পৌঁছেছে।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনী আটকা পড়া অনেক মানুষকে উদ্ধার করে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং ৪৮ ঘন্টার মধ্যে তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে জানান গভর্নর। ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, একটি পাঁচ তলা ভবনের বেশ কিছু অংশ দাউদাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

brs@admin

আওয়ামী লীগ ও দোসরদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার

brs@admin

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা 

brs@admin

অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

News Desk

বর্তমান নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে : হান্নান মাসউদ

brs@admin
Translate »