26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদবিনোদনশিরোনাম

সিনেমা-রাজনীতি এক নয়, থালাপতিকে তামিল নাড়ুর মন্ত্রী

তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে ‘চাচা’ সম্বোধন করায় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতিকে কটাক্ষ করেছেন প্রদেশটির কৃষিমন্ত্রী এম আর কে পন্নিরসেলভাম। তিনি বলেন, বিজয়ের রাজনৈতিক শিষ্টাচারের অভাব রয়েছে। খবর এনডিটিভি

এই মন্ত্রী বলেন, সিনেমা আর রাজনীতি এক নয়। ভক্তদের আগত সমাবেশে তিনি এমনভাবে বক্তৃতা দিয়েছেন মনে হয়েছিল তিনি ছবির সংলাপ বলছেন।

তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা বিজয়ের উদ্দেশ্যে পন্নিরসেলভাম বলেন, তার পরিপক্কতার অভাব রয়েছে। সে ডিএমকে দলের নেতাকে টার্গেট করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে। কিন্তু মনে রাখতে হবে সিনেমা আর রাজনীতি এক নয়।

প্রসঙ্গত, সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। তার দলের নাম তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)।

দল ঘোষণার আট মাস পর এ বছরের আগস্টে প্রথমবারের মতো জনসভায় আসেন বিজয়। সেই জনসভায় বলেছিলেন, ‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।’

গত বৃহস্পতিবার মাদুরাই জেলায় দলটির মহাসমাবেশে যোগ দেন বিজয়। সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমাবেশে তিনি জানান, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের বৈধতা নিয়ে রিট

News Desk

ধার নিয়ে পুরোনো ঋণ পরিশোধ করছে সরকার

News Desk

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

News Desk

তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

News Desk

মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু

News Desk

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেবে কম্বোডিয়া

News Desk
Translate »