BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের লবিস্ট ফার্ম নিয়োগ

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দূরত্ব ক্রমশ বেড়েই চলছে। সবশেষ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালনি আমদানি করার অপরাধে এমন শাস্তির মুখোমুখি করা হয়েছে দিল্লিকে। তাছাড়া শুল্ক নিয়ে সব ধরনের আলোচনাও স্থগিত রয়েছে। এবার সম্পর্কোন্নয়নে এক মার্কিন লবিস্ট ফার্ম নিয়োগ করেছে ভারত।
মার্কিন বিচার বিভাগ থেকে পাওয়া নথির তথ্য অনুযায়ী, মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সকে এই কাজের জন্য ভারত প্রতি মাসে ৯০ লাখ টাকা করে দেবে। ট্রাম্প প্রশাসনের বর্তমান চিফ অব স্টাফ সুজি ওয়াইলস এক সময় এই ফার্মে কাজ করতেন।
যুক্তরাষ্ট্রের প্রায় ১৪টি জায়গায় মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের অফিস রয়েছে। এবং বিশ্বব্যাপী তাদের আছে ৫৫০টির বেশি ক্ল্যায়েন্ট।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের এমন প্রচেষ্টা নতুন নয়। মার্কারি ছাড়াও এসএইচ ডব্লিউ পার্টনারসের সঙ্গে দিল্লির চুক্তি রয়েছে। এ জন্য তাদের প্রতি মাসে গুণতে হয় প্রায় ২ কোটি টাকা। এছাড়া বিজিআর পার্টনারস নামের আরেক লবিস্ট ফার্মের পেছনে ভারত প্রতি মাসে ব্যয় করে প্রায় ৬০ লক্ষ টাকা।
লবিস্ট ফার্ম নিয়োগে ভারতের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই চীর প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানও। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত যোগাযোগের জন্য পাকিস্তান প্রতি মাসে খরচ করছে বিপুল পরিমাণ অর্থ।
বিআরএসটি/এসএস

Related posts

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প

News Desk

দাফন শেষে ফেরার পথে শোকাহতদের বহনকারী বাস উল্টে নিহত ২৫

News Desk

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

News Desk

পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল: রিজওয়ানা

News Desk

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

News Desk

গুলশানে হোটেল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকের লাশ উদ্ধার

News Desk