BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

টাঙ্গাইলে দুদকের গণশুনানি

টাঙ্গাইলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) টাঙ্গাইলের দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক জনাব শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের (তদন্ত) কমিশনার মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী।

গণশুনানিতে বক্তারা বলেন, ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জনগণের অভিযোগ শোনা, দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা তৈরিই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।

এ সময় বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো জেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে তুলে ধরেন। এছাড়াও বিভিন্ন বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযোগ তুলে ধরা হয়। জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও অনেক অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত হয়।
বিআরএসটি/এসএস

Related posts

আজকের স্বর্ণের দাম ১০ সেপ্টেম্বর ২০২৬, ভরি কত?

News Desk

৩ দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

News Desk

বিশ্বকাপে ব্রাজিল ও নেইমার ভক্তদের জন্য সুখবর

brs@admin

মমতা বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গের সীমান্ত খুলে দিয়েছেন: অমিত শাহ

brs@admin

কাগজে-কলমে সংস্কার নয়, দরকার গভীরতম সংস্কার : প্রধান উপদেষ্টা

News Desk

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা

brs@admin