32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইউক্রেন থেকে শিক্ষা: ৫০ হাজার ড্রোন তৈরির ঘোষণা তাইওয়ানের

আগামী দুই বছরের মধ্যে প্রায় ৫০ হাজার দেশীয় সামরিক ড্রোন তৈরি বা সংগ্রহের ঘোষণা দিয়েছে তাইওয়ান।  ঘোষণাটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি বিদেশী সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভরতা কমবে দেশটির।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান ঘোষণা করেছে, প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার সঙ্গে সঙ্গে তারা আগামী দুই বছরে স্থানীয় নির্মাতাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার সম্পূর্ণ দেশীয় সামরিক ড্রোন তৈরি বা সংগ্রহ করার পরিকল্পনা করছে।

একজন ঊর্ধ্বতন তাইওয়ানীয় প্রতিরক্ষা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে যে, আধুনিক যুদ্ধে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাইওয়ানের সশস্ত্র বাহিনীকে এই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

তিনি বলেন, প্রথমবারের মতো, মৌলিক সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ যুক্ত করা হয়েছে। পাশাপাশি উন্নত ড্রোন নকশা এবং উৎপাদনের জন্য সামরিক বাহিনীর চাহিদা মেটাতে দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলোকে একত্রিত করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির মতে, এই উদ্যোগটি বিদেশী সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভরতা কমাতে এবং প্রতিরক্ষা স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে তাইওয়ানের বৃহত্তর প্রচেষ্টার অংশ।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ-গুমের নাটক সাজানো অভিযোগ

News Desk

৫ আগস্ট স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন

News Desk

নতুন করে আরও ১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

brs@admin

মিয়ানমারের ঐতিহাসিক রেলসেতু গুঁড়িয়ে দিল বিদ্রোহীরা

News Desk

শাহবাগ মোড়ে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ

News Desk

কৃষিকে লাভজনক করার আহ্বান রাষ্ট্রপতির

News Desk
Translate »