26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

জুলাই সনদ: মতামত জমা দিলো ২৬টি দল

জুলাই সনদ পর্যালোচনা করে এখন পর্যন্ত মোট ২৬টি রাজনৈতিক দল এর ওপর নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আজ রোববার (২৪ আগস্ট) বেলা ১টা পর্যন্ত ২৫তম ও ২৬তম দল হিসেবে কমিশনের কাছে মতামত জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য।

এর আগে গত ১৬ আগস্ট দিবাগত রাতে রাজনৈতিক দলগুলোকে প্রেরিত পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায়, তা সংশোধন করে নির্ভুল খসড়া প্রেরণ করা হয়। সর্বশেষ গত বুধবার (২০ আগস্ট) কমিশনের পক্ষ থেকে খসড়াটির ওপর নিজেদের যে কোনো ধরনের মতামত প্রদানের সময় ২২ আগস্ট বিকেল তিনটা পর্যন্ত বাড়ানো হয়।

এরপর শুক্রবার (২২ আগস্ট) মতামত জমা দেয় ২৪টি দল। তবে এখনও মতামত জমা দেয়নি গণ-অধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট।
বিআরএসটি/এসএস

Related posts

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা ফ্যাসিবাদী চরিত্র উন্মোচন করেছে: নাহিদ ইসলাম

News Desk

ইয়েমেনে ব্যাপক হামলা ইসরায়েলের

News Desk

সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল

brs@admin

নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি

brs@admin

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে ইরানের বৈঠকে অগ্রগতি

News Desk

এখন সময় নতুন করে দেশ গড়ার: তারেক রহমান

brs@admin
Translate »