28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

কিশোরগঞ্জ যুবদলের দুই নেতা বহিষ্কার

কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার (২২ আগস্ট) তাদের বহিষ্কার করা হয়।  
যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বহিষ্কারাদেশের ওই চিঠিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 
বিআরএসটি/এসএস

Related posts

নির্বাচনে অংশ নিতে পারবেন না ঋণ খেলাপিরা : অর্থ উপদেষ্টা

News Desk

এলএনজি ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো

News Desk

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

News Desk

গ্যাস-বিদ্যুতের দাম আপাতত বাড়াচ্ছে না সরকার : জ্বালানি উপদেষ্টা

brs@admin

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

News Desk

কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

News Desk
Translate »