BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামস্বাস্থ্য

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে থেকে বাসায় ফেরেন তিনি। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গত মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। পরে রাত ১১টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল। তখন অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে হাসপাতালে নিয়ে যান। আজ সকালে চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিব শারীরিকভাবে সুস্থ আছেন।
বিআরএসটি/এসএস

Related posts

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি ‌স্বর্ণ ও টাকা লুট

brs@admin

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব, নিহত ৪

News Desk

জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড

News Desk

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে হাসিনাকেও পরাজিত করেছে জামায়াত : মুন্না

News Desk

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

News Desk

স্বর্ণের দামে ফের পতন, ভরি কত?

News Desk