BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

দুদকের দুই উপ-পরিচালককে বরখাস্ত

দায়িত্ব অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই উপ-পরিচালককে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। তারা হলেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ ও একই কার্যালয়ের আরেক উপপরিচালক কমলেশ মণ্ডল। দুদকের একটি সূত্র এনটিভি অনলাইনকে বিষয়টি করেছেন।

উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল কাগজপত্র তৈরি করে আবাসন প্রকল্প রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডকে প্লান পাস করার অভিযোগের অনুসন্ধান প্রতিবেদন সময়মতো না দাখিল করার কারণে এ ব্যবস্থা নিয়েছে কমিশন।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ওই অভিযোগের বিষয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে আহসানুল কবীর পলাশকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট নথি বিষয়ক কোনো প্রতিবেদন জমা না দেওয়ায় এবং সময় বৃদ্ধির আবেদনও না করায় দুর্নীতি দমন কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআরএসটি/এসএস

Related posts

দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর

News Desk

বনানীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

brs@admin

আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি : আমীর খসরু

News Desk

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিবসহ ১৪ বাংলাদেশি

News Desk

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন ‐ গোপালগঞ্জেই ৫৬

rahman himel

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজনের ফাঁসি কার্যকর : বিচার বিভাগ

brs@admin