28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

স্বেচ্ছাসেবক দলের নেতার ইয়াবার সেবনের ছবি ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। তাঁর ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।

উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি ছড়িয়ে দেন। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে এবং এর স্ক্রিনশট সংগ্রহ করেন অনেকে। সেই স্ক্রিনশট হাতে এসেছে। ছবির ওই ব্যক্তি মো. জসিম তালুকদার, তিনি নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তাঁর বাড়ি উপজেলার রাহুতকাঠি গ্রামে।
তবে নিয়মিত ইয়াবা সেবন করেন না এবং একই দলের একজনের প্ররোচণায় পড়ে তিনি মাত্র কয়েক টান দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।

আফনান মারুফ নামে এক যুবক ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। তাঁর প্রোফাইল অনুযায়ী, তিনি স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। পরে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. রেজাউল হাসান সুজন ছবিটি তাঁর ফেসবুক থেকে শেয়ার করেন।

ইয়াবা সেবনের কথা স্বীকার করে মো. জসিম তালুকদার বলেন, ‘আমি আগে কখনো ইয়াবা সেবন করিনি। ছয়-সাত মাস আগে দলীয় অফিসে কয়েকজন সেবন করছিল। বন্ধুরা আমাকে প্ররোচিত করে দুই টান দিয়েছিল। হয়তো কেউ সেদিন গোপনে ছবি তুলে রেখেছে। এখন কৌশলগতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে।’

এ বিষয়ে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘যারা ইয়াবা সেবন করছে, তারাই ইয়াবার ব্যবসা করছে। দলের ভেতরে কোনো মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজ থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

স্বর্ণের দাম কমল

News Desk

তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

শ্বশুর ও পুত্রবধূর মরদেহ উদ্ধার

brs@admin

স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

brs@admin

সাবেক আইজিপি শহিদুলসহ ১১ আসামি ট্রাইব্যুনালে হাজির

News Desk

সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে

brs@admin
Translate »