28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ফিলিস্তিন রাষ্ট্রদূতের

ফিলিস্তিনকে আন্তরিকভাবে সহযোগিতা ও সমর্থন জানানোয় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। গাজার দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘সেখানে খাদ্য নেই, ওষুধ নেই। শিশুরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। বাংলাদেশ সবসময় আমাদের পাশে থেকেছে।
রোববার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কৃতজ্ঞতার কথা জানান।
ইউসেফ রামাদান বলেন, বাংলাদেশের সরকার সব সময় ফিলিস্তিনকে বড় ধরনের সহযোগিতা করে যাচ্ছে। এ দেশের মানুষ প্রতিনিয়ত ওষুধ ও খাদ্যের জন্য ফিলিস্তিনে টাকা পাঠাচ্ছেন। আমাদের দেশের মানুষ বাংলাদেশের এ সাহায্যের বিষয়টি জানে। এজন্য আমরা সত্যিকারভাবেই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ‘গ্রেটার ইসরায়েলের’ যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এজন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই।
এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন রয়েছে বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪০০ ছাড়াল

News Desk

আজকের স্বর্ণের দাম, ভরিতে কত?

News Desk

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁস, কনস্টেবল গ্রেফতার

News Desk

যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

brs@admin

নির্মাণাধীন ভবন ধসে দুই প্রকৌশলীসহ শ্রমিক নিহত

brs@admin

নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

News Desk
Translate »