BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পঞ্চগড়ে ছাত্রদলকর্মী হত্যার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

পঞ্চগড়ের ছাত্রদলকর্মী জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান আসামি আলামিন (২১) ও তার বড় ভাই আকাশকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামে বোনের বাসায় আশ্রয় নিয়েছিলেন তারা দুই ভাই। শুক্রবার (১৫ আগস্ট) সকালে সেখান থেকেই তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তার আসামিরা পঞ্চগড় জেলা শহরের নতুনবস্তি এলাকার বাসিন্দা।
শনিবার রাতে তাদের আদালতে তোলা হয়। এ সময় আদালত এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।
বিআরএসটি/এসএস

Related posts

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

News Desk

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৪

News Desk

ছয় জেলায় নতুন ডিসি

News Desk

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে অবস্থান স্পষ্ট করলো ভারত

brs@admin

দলীয় সহকর্মীদের সতর্ক করলেন জামায়াত আমির

brs@admin

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটপাট

News Desk