26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদশিরোনাম

ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার তিন দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় পুত্রাযায়ার পারদানা পুত্রা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা সকালে পারদানা পুত্রা ভবনে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং ড. ইউনূস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বৈঠক শেষে দুই নেতার একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।
এই সফরে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এগুলোর মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, শ্রমবাজার, বিদ্যুৎ, জ্বালানি এবং রোহিঙ্গা সংকট সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টা তার সফরের দ্বিতীয় দিনে শুধু প্রধানমন্ত্রীর সঙ্গেই বৈঠক করছেন না, বরং তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রবাসী বাঙালিদের সঙ্গেও বেশ কয়েকটি সেশনে অংশ নেবেন। এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধান উপদেষ্টার

brs@admin

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ

News Desk

সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও

News Desk

দেশের মেরুদন্ড ভেঙে দিয়েছিল শেখ হাসিনা : হাফিজ উদ্দিন

News Desk

৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকা দরে চাল : খাদ্য উপদেষ্টা

News Desk

সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ

News Desk
Translate »