29.4 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা ও সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলি, যুগান্তর  প্রতিনিধি এস এম পারভেজ, সংবাদের প্রতিনিধি এ কে আজাদ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

মানববন্ধন হত্যাকাণ্ডের দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বিআরএসটি/এসএস

Related posts

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের নিন্দা

News Desk

২৬ টাকা কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

News Desk

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মাচাদো

News Desk

নিয়োগকর্তা বললে চলে যাবো : শিক্ষা উপদেষ্টা

News Desk

প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি সই হচ্ছে না: পররাষ্ট্র উপদেষ্টা

brs@admin

সাতক্ষীরায় আ.লীগ নেত্রী শামীমা গ্রেপ্তার

News Desk
Translate »