BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

নির্বাচন বানচালে দেশে গণ্ডগোলের আশঙ্কা হাফিজ উদ্দিনের

জাতীয় নির্বাচন বানচালে দেশে গণ্ডগোলের আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (৮ আগষ্ট)  জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গণ্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা দেশকে লণ্ডভণ্ড করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। আমরা দলমত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব- আজকের দিনে এই হোক অঙ্গীকার।’

তিনি বলেন, ‘এবারের নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্য, এই হাসিনা মার্কা-আওয়ামী লীগ মার্কা দুঃশাসনকে চিরতরে নির্বাসনে দেবার জন্য।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সরকারের কাছে আহ্বান রইল, আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন যা নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে, নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন। আমি আশা করব, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণরায় প্রতিফলিত হবে। এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে। অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র ফেরানোর জন্য, সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্য।’

আলোচনা সভাটি যৌথভাবে আয়োজন করে ‘অগ্নি সোশাল ফাউন্ডেশন’ ও ‘আমাদের নতুন বাংলাদেশ’ নামের দুটি সংগঠন।

ঢাকা/বিআরএসটি/আরএন

Related posts

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

News Desk

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে ভুটানের আগ্রহ

News Desk

রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

News Desk

ঋণের চাপ মোকাবিলায় প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন

rahman himel

ভোট বানচালের ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

৭ নভেম্বর গ্রাম পুলিশদের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News Desk