27.1 C
Bangladesh
Monday, August 17, 2026
BRS TIMES
সারাদেশ

সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালন

পিরোজপুর প্রতিনিধি : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও  সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার (৮ আগষ্ট) পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

 পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান,  জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, মহিউদ্দিন মল্লিক নাসির ও মরহুম গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র ছেলে গাজী কামরুজ্জামান শুভ্র।

এসময় বক্তারা প্রয়াত সাবেক গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারন করেন। তারা বলেন, দলের দুর্দিনে পিরোজপুর জেলা বিএনপির  অবিসংবাদিত নেতা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পিরোজপুর জেলা বিএনপির অপূরনীয় ক্ষতি হয়েছে।

আলোচনা শেষে গাজী নুরুজ্জামান বাবুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পিরোজপুর/এমএইচ/আরএন

Related posts

হবিগঞ্জে মাদকসহ দুইজন গ্রেপ্তার

News Desk

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

News Desk

পুলিশের অভিযানে আরও ১৭১১ জন গ্রেপ্তার

News Desk

মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News Desk

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম

News Desk

দিঘলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

News Desk
Translate »