শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

সুমাইয়া জাফরিনের রিমান্ড চাইবে পুলিশ

রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে।

আজ (৭ আগস্ট) দুপুরে তাকে সাতদিনের রিমান্ডে নিতে আদলতের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) তালেবুর রহমান। তি‌নি বলেন, সুমাইয়া জাফ‌রিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূ‌মিকা ছিলো তা ক্ষ‌তিয়ে দেখা হচ্ছে।

এর আগে, বুধবার অভিযুক্ত সুমাইয়া জাফরিনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়। ডিবি জানায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিনকে তাদের হেফাজতে নেয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণে অংশ দেয়ার সময় মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন। এ ঘটনায় সাদিককে হেফাজতে নেয় সেনাবাহিনী। পরে তার স্ত্রীকে আটক করে পুলিশ।

প্রসঙ্গত, এ নিয়ে ওই কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের পর নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগসহ ২৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক

News Desk

সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে : নুর

News Desk

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী

News Desk

‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ : এনবিআর চেয়ারম্যান

brs@admin

পুলিশের কোনো পরিবর্তনই হয়নি: মির্জা ফখরুল

News Desk
Translate »