BRS TIMES
বন্ধু দাবি করা প্রতিবেশী দেশ ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে দিয়ে উসকানি দেয়াচ্ছে— এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বলেছেন, এই সরকারের ব্যর্থতা মানে দেশ আরেকটা নতুন সংকটে পতিত হওয়া। সেই জায়গা থেকে আমরা সরকারকে ওন করেছি, ধারণ করেছি। কিন্তু প্রকৃত অর্থে আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদের ততটা ধারণ করেনি। সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে।

আজ (৬ আগস্ট) পুরানা পল্টনের আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদ আয়োজিত জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, গতকাল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন ছিল। সেই দিনে আরেকটি নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছে জুলাই ঘোষণাপত্র প্রদানের মাধ্যমে। এজন্য অবশ্যই সরকার এবং সরকারের প্রধানকে ধন্যবাদ জানাতে হয়। কিন্তু আমরা পুরোপুরি সন্তুষ্ট নই, এমন একটা অবস্থায় অর্ধেক সন্তুষ্টি আর অর্ধেক অসন্তুষ্টি নিয়ে সরকারকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে। কারণ যেহেতু আমরা শুরু থেকেই বলে আসছি এই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার আমাদের সবার সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে সরকার সঠিক ইতিহাস তুলে ধরতে পারেনি। তিনি বলেন, ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে কমবে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা

News Desk

বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

News Desk

সাঞ্জোগ গুপ্তা আইসিসির নতুন সিইও

brs@admin

ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

News Desk

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ

News Desk

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থনের অঙ্গীকার

News Desk
Translate »